ট্রেন যাত্রীর কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ছিনতাইবাজ - The News Lion

ট্রেন যাত্রীর কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ছিনতাইবাজ




দি নিউজ লায়ন ;   লোকাল ট্রেন থেকে নামার পরে এক যাত্রীর কাছ থেকে মোবাইল টাকা ছিনতাই করার সময় এক ছিনতাইবাজকে ধরে ফেলল জনতা। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে দক্ষিণ-পূর্ব রেলের উলুবেড়িয়া স্টেশনের শেষ প্রান্তে। উলুবেড়িয়া জিআরপি ধৃত ছিনতাইবাজ শেখ হাবিবুল রহমানকে গ্রেপ্তার করেছে।


জানা গেছে রবিবার রাত ৯ টা ৫০ নাগাদ উলুবেড়িয়া যদুরবেড়িয়া মাঝেরহাটির বাসিন্দা প্রহ্লাদ দেওয়ান আপ খড়গপুর লোকাল থেকে উলুবেড়িয়া স্টেশনের ২ নং প্লাটফর্মে নামেন। জানা গেছে ওই ব্যক্তি বাড়ি যাওয়ার জন্য প্ল্যাটফর্মের পশ্চিম দিকের শেষ প্রান্তে পৌঁছালে দুই ছিনতাইবাজ তাকে ধরে তার থেকে মোবাইল টাকাপয়সা কেড়ে নেওয়ার চেষ্টা করে। ব্যক্তি বাধা দেওয়ায় তাকে দুষ্কৃতীরা মারধোর করে বলে অভিযোগ। 


এরপরে কোনরকমে ওই ব্যক্তি ছিনতাইবাজদের থেকে বেরিয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসলে দুজনে পালানোর চেষ্টা করে। পরে তারা তাড়া করে শেখ হাবিবুলকে ধরে ফেলে। পরে তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। উলুবেড়িয়া জিআরপি ওই ছিনতাইবাজকে গ্রেপ্তার করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.